শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সিলেটের গোলাপগঞ্জ জাতীয় নিরাপদ সড়ক দিবসটি পার্টি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৬২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

67

সিলেটের গোলাপগঞ্জ জাতীয় নিরাপদ সড়ক দিবসটি পার্টি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত

 

কামাল খান ::মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বাদ মাগরিব দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের একটি পার্টি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় সংগঠনের সভাপতি ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি ইলিয়াস আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ বাবরের পরিচালনায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপকমিটির নবনির্বাচিত সভাপতি দুলু আহমদ ছাদ্দই, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি শাহ আলম সংগঠনের সহ-সভাপতি সুলতান আহমদ, সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন খাঁন, অর্থ সম্পাদক নিজাম উদ্দিন জুয়েল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, ইমাম উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সমাজসেবা ও ক্রিড়া সম্পাদক অলিউর রহমান।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য, শাহিন আহমদ, ফাহিম আহমদ, তামিম আহমদ, সানি আহমদ, ইমন আহমদ, আব্দুল্লাহ আল মাসুদ।এর আগে আসর নামাজের পর চৌমুহনী জামে মসজিদে দোয়া মাহফিল ও বাদ আসর পৌর শহরের চৌমুহনীতে পথচারী ও গাড়ি চালকদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ