শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শাকসুর রোডম্যাপের দাবিতে শাবিপ্রবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

স্টাফ রিপোর্টার / ১৩৪ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

শাকসুর রোডম্যাপের দাবিতে শাবিপ্রবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

 

শাবিপ্রবি প্রতিনিধি ;:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩টা থেকে এ কর্মসূচী শুরু হয়। এসময় শিক্ষার্থীরা “প্রশাসন রিমেম্বার, শাকসু ইন নভেম্বর”, “শাকসু নিয়ে টালবাহানা চলবে না”, “উই ওয়ান্ট শাকসু”, “শাকসুর রোডম্যাপ দিতে হবে”, “শাকসু চাই, শাকসু দাও, নইলে গদি ছাইড়া দাও”সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

অবস্থানের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. সাজেদুল করিম শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, “ভিসি স্যার বর্তমানে ঢাকায় ছুটিতে আছেন। আমরা স্যারের সঙ্গে যোগাযোগ করেছি এবং শিক্ষার্থীদের দাবির বিষয়ে জানিয়েছি। তিনি আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশন ও রোডম্যাপ আগামী সোমবার এসে ঘোষণা করবেন। আমি শতভাগ আশ্বস্ত করতে চাই আগামী সোমবারই সকল কার্যক্রমের ঘোষণা দেওয়া হবে ”

পরবর্তীতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, “আমরা স্পষ্টভাবে বলছি, শাকসু নির্বাচন বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। যদি আগামী সোমবার ভিসি এসে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।”

এর আগে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী গণমাধ্যমে জানিয়েছিলেন, শাকসু নির্বাচন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। তবে অক্টোবরের শেষভাগে এসেও নির্বাচন কমিশন গঠন না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে শাকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও শঙ্কা বাড়ছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ