শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সিলেটের গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন উপজেলা শাখার সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৯২ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

53

সিলেটের গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন উপজেলা শাখার সভা অনুষ্ঠিত

 

মিজানুর রহমান ::: সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখা কমিটির সভা গত ১৯ অক্টোবর (রবিবার) রাত ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি ইলিয়াস বিন রিয়াছত

সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান। কোরআন তিলাওয়াত করেন গোলাপগঞ্জ উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জালাল উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি জুবের আহমদ,সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক মিলাক আহমদ , প্রচার সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ তাবারক আলী প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন,আমরা সবসময় সাংবাদিকদের কল্যাণে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো ও মানবসেবার কাজে নিবেদিত থাকবো।সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শাহ আলম,সহ-সভাপতি সেলিম আহমদ,সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ,সহ প্রচার ও মিডিয়া বিশেষয়ক সম্পাদক রুহেল আহমদ তালুকদার,সহ অর্থ বিষয়ক সম্পাদক জুবের আহমদ,দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আবজল,সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবুল রঞ্জন দাস,সদস্য,বদরুল ইসলাম, সদস্য,শকওত আজিজ, সদস্য,এমাদ উদ্দিন, প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে বলেন ইলিয়াস বিন রিয়াছত কমিটির কার্যক্রমকে গতিশীল করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।তিনি বলেন,সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা সর্বদা সংগঠনের ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট থাকবে এবং কেন্দ্রীয় কমিটির নীতি ও দিকনির্দেশনা অনুযায়ী অগ্রসর হবে।”

সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা প্রশাসন ও গোলাপগঞ্জ মডেল থানার কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং কমিটির পরিচিতি সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা শেষে কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এ,কে,এম আজিজুল হক এবং কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পাদক কামাল খানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ