শিরোনাম
জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।     
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

সিলেটের গোলাপগঞ্জে ৩১ দফা নিয়ে উঠোন বৈঠক তারেক রহমান ঘোষিত ৩১দফা দেশের উন্নয়নের একমাত্র মূলমন্ত্র —–তামিম ইয়াহয়া 

স্টাফ রিপোর্টার / ১৪১ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

65

সিলেটের গোলাপগঞ্জে ৩১ দফা নিয়ে উঠোন বৈঠক তারেক রহমান ঘোষিত ৩১দফা দেশের উন্নয়নের একমাত্র মূলমন্ত্র —–তামিম ইয়াহয়া 

 

মনসুর আহমদ শাপলু :::সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা ঘোষণা করেছেন তা হলো দেশের উন্নয়নের একমাত্র মূলমন্ত্র। এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের জনগনের স্বাস্থ্য, বাসস্থান, বেকারত্ব দুরীকরণ এবং অর্থনীতি চালিকা শক্তি শক্তিশালীসহ সর্বক্ষেত্রে উন্নয়ন হবে। মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেনা। রাস্তাঘাট ব্রীজ নদীভাঙ্গনসহ সব ধরণের উন্নয়ন হবে। 

তামিম ইয়াহয়া বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজীবন দেশের মানুষের ভাগ্যম্নোয়নে কাজ করে গেছেন। সেই ধারাবাহিকতায় বিএনপির শ্বাসনামলে মানুষের জন্য কাজ করেছে। দেশ অনেক এগিয়ে গিয়েছিল। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা ক্সমতায় এসে দেশকে একেবারে ধবংস করে দিয়েছে।

তিনি শনিবার রাতে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নগর গ্রামের,রাশেদ আহমদ এর বাড়তে আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন নিয়ে এই উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আব্দুল মালিক কালা মিনহাজ উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জাবেদ আহমদ, সাহেদ আহমদ, ইকবাল আহমদ, কামরুল ইসলাম ও জাককু হুসাইন।বৈঠকে কোরআন তেলাওয়াত করেন : লোকমান আহমদ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ