শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

বিশ্বনাথে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় শরিক হলেন আ.লীগ নেতা

স্টাফ রিপোর্টার / ১৭৭ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

68

বিশ্বনাথে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় শরিক হলেন আ.লীগ নেতা

 

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:: সিলেট কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশগ্রহণ করেছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ।  রোববার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটায় কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে নিজ গ্রামের জামে মসজিদে বাবার জানাজায় অংশগ্রহণ করেন তিনি। 

শনিবার বিকাল ৩টা ১৫ মিনিটে তার বাবা পৌরসভার পূর্ব চাঁন্দশির কাপন গ্রামের রিয়াজ আলী (৯৫) মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ৫ ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন তিনি। সিরাজুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক।

জানা যায়, সিলেট থেকে ডিবি পুলিশ ও থানা পুলিশের প্রটোকলে জানাজা অংশগ্রহণ করানো হয়। পরে পঞ্চায়েতি কবরস্থানে বাবার দাফন শেষে বিকাল ৩টায় তাকে সিলেট কারাগারের উদ্দেশে নেওয়া হয়।

সিরাজুল গত বছরের ৪ আগস্ট (সরকার পতনের আগের দিন) পৌর শহরের আল-হেরা শপিং সিটি ভাঙচুরের ঘটনায় দ্রুতবিচার আইনে একটি রাজনৈতিক মামলায় কয়েক মাস ধরে কারাগারে আছেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ