শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

তারেক রহমানের ৩১ দফা বার্তা নিয়ে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে প্রতিটি গ্রামে গ্রামে যাচ্ছেন তামিম ইয়াহয়া

স্টাফ রিপোর্টার / ১৬৮ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

64

তারেক রহমানের ৩১ দফা বার্তা নিয়ে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে প্রতিটি গ্রামে গ্রামে যাচ্ছেন তামিম ইয়াহয়া

 

কামাল খান :: বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে জনমত গঠন লক্ষ্যে গ্রামে গ্রামে যাচ্ছেন সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তামিম ইয়াহয়া আহমাদ। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় গ্রামে গ্রামে এলাকাবাসীর সাথে উঠোন বৈঠক ও মতবিনিময় সভা করছেন তিনি। লোকজনদের মধ্যে বিতরণ করছেন তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট। নির্বাচনকে সামনে রেখে তার এমন কর্মকান্ড নিয়ে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠন ছাড়াও দলের কর্মী-সমর্থকরা উদ্বেলিত। 

জানা যায়, ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনেনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ মাঠের কাজ আরও বেগবান করেছেন। তিনি প্রতিদিনই বিভিন্ন এলাকায় গ্রামবাসীর সাথে মতবিনিময় সভা ও উঠোন বৈঠকে ব্যস্ত যার সাথে ৩১ দফা সংবলিত লিফলেট ও বিতরণ করছেন লোকজনের মধ্যে। তামিম ইয়াহয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে এদেশের মানুষের মৌলিক অধিকার তথা, ভোটের অধিকার, শিক্ষা, চিকিৎসা, খাদ্য এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়লাভ করার আহবান জানান তিনি।

২০২৩ সালের ২৯ অক্টোবর দলীয় হরতাল পালন করতে গিয়ে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজারে, পুলিশ এবং আওয়ামী লীগের সাথে সংঘর্ষ হয়। এসময় শরীরে রামদার কুপে ৪০ টার উপরে সেলাই লাগে উনার, যার কয়েক দিন পরে জেল ও খাটতে হয়। একটি সম্ভ্রান্ত এবং ঐতিহ্যবাহী পরিবারের সন্তান তামিম ইয়াহয়ার প্রয়াত বাবা মাওলানা রশীদ আহমদ ছিলেন জেলা বিএনপির নেতা। তিনি দীর্ঘদিন থেকে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর কল্যাণে কাজ করে গেছেন। তার প্রয়াত দাদা মাহমুদ হুসাইন উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের টানা কয়েকবারের চেয়ারম্যান ছিলেন। নানা ছিলেন প্রথম উপজেলা চেয়ারম্যান মরহুম ফজলুল হক তানু মিয়া৷ তামিম ইয়াহয়া একজন সফটওয়্যার ইন্জিনিয়ার। তিনি পেশায় একজন আন্তর্জাতিকভাবে সফল ব্যবসায়ী। এডভোকেট মাওলানা রশীদ আহমদ মারা যাওয়ার পরে তার শূন্যস্থান অতি সহজে ছেলে তামিম ইয়াহয়া পূরণ করছেন কারন বাবার সাথে বাবার আমল থেকেই তিনি এলাকায় কাজে নিয়োজিত।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ