শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

পুলিশ ও নাগরিদের আস্থার সেতুবন্ধন “” জিনিয়া অ্যাপ,, সিলেট মেট্রোপলিটন এলাকায় প্রযুক্তিনির্ভরতায়

স্টাফ রিপোর্টার / ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

পুলিশ ও নাগরিদের আস্থার সেতুবন্ধন “” জিনিয়া অ্যাপ,, সিলেট মেট্রোপলিটন এলাকায় প্রযুক্তিনির্ভরতায়

 

স্টাফ রিপোর্টার:: সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম সিলেটে যোগদানের পর নাগরিক সেবার মান উন্নয়নে নানা রকম উদ্যোগের মধ্যে উল্লেখযোগ্য “”জিনিয়া অ্যাপ”। GenieA অ্যাপটি প্লে স্টোর ও আই স্টোরে পাওয়া যাবে এবং এটি সিলেটের সকল নাগরিকের জন্য একটি শক্তিশালী নিরাপত্তা টুল হয়ে উঠবে। অ্যাপটির মাধ্যমে জিডি, মামলা, তথ্য প্রদান, আইনি পরামর্শ সহ বিভিন্ন জরুরি সেবা পাওয়া যাবে। এছাড়া ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স সার্ভিস এবং যানজট সম্পর্কিত তথ্য সরবরাহ করা হবে।

 

সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দ্রুতত সময়ের মধ্যে সংগঠিত অপরাধের ব্যবস্থা নিতে ভুক্তভোগী নাগরিক কে পুলিশী সহায়তা দিতে ‘জিনিয়া’ নামে প্রযুক্তিনির্ভর একটি মোবাইল অ্যাপ চালু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আনুষ্ঠানিক উদ্বোধন এর মধ্য দিয়ে সিলেটের মোগবাজার থানায় ১৬ অক্টোবর সকাল ১১ টায় যাত্রা শুরু হলো

মোগলাবাজার থানায় পুলিশী সেবা ভিত্তিক অ্যাপ “GenieA” এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, বিশেষ অতিথি ছিলেন ডিআইজি, সিলেট রেঞ্জ মোঃ মুশফেকুর রহমান, জেলা প্রশাসক, সিলেট মোঃ সারওয়ার আলম, , জেলা পুলিশ সুপার, সিলেট মো: মাহবুবুর রহমান,,

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল কুদ্দুছ চৌধুরী, পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারআবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম সেবা।

 

 

জিনিয়া অ্যাপ এর কার্যক্রম শুরু করছে সিলেট মেট্রোপলিটন পুলিশ বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (ডিসি) সাইফুল ইসলাম।

মোগলা বাজার থানা পুলিশের অফিসার ইনচার্জ ফয়সাল আহমেদ সংবাদ লেখা পর্যন্ত ১৬ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় জানান,এই অ্যাপসের সেবানোর জন্য এখনো কেউ আসেননি , থানায় ডিউটি অফিসার যারা থাকবেন তারা এই সেবা দিবেন। সেজন্য অফিসারদের প্রস্তুত রাখা হয়েছে।

তবে গত (১ অক্টোবর) বুধবার দুপুরে নিজ কার্যালয়েনাগরিক সুবিধা বান্ধব এ্যাপসটির পরীক্ষামূল উদ্বোধন শেষে মিডিয়া ব্রিফ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এসয় কমিশনার জানান, এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা সহজেই পুলিশের সহায়তা পাবে এবং বিভিন্ন জরুরি সেবার সাথে সরাসরি সংযুক্ত হতে পারবে।

অ্যাপটির কার্যক্রম মোগলা বাজার থানায় শুরু হলে ও এবং একমাসের মধ্যে পুরো সিলেট শহরের সকল থানায় এটি চালু করা হবে।অ্যাপ ব্যবহারকারীরা সহজে পুলিশের সাথে যোগাযোগের সুযোগ পাবে। বিশেষ করে ‘এসওএস’ বাটন ব্যবহার করে যেকোনো বিপদে পুলিশের সহায়তা পাওয়া যাবে।  একটি ক্লিকেই সংশ্লিষ্ট থানায় নোটিফিকেশন যাবে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছাবে।পুলিশ কমিশনার জানান, সময়ের সঙ্গে অপরাধের ধরণ বদলেছে। তাই নাগরিকদের দ্রুত সহায়তা দিতে আমরা চালু করেছি ‘জিনিয়া’-অ্যাপ, যা পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আস্থার সেতুবন্ধন হিসেবে কাজ করবে।তিনি বলেন, এই অ্যাপের মাধ্যমে নারী ও শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্ক, প্রবাসীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ, সহজ রিপোর্টিং সুবিধাসহ থাকবে নানা সুবিধা।

সিলেটসহ দেশের পুলিশ বাহিনী একদিন লন্ডন পুলিশের মতো হবে উল্লেখ করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম-সেবা) বলেন, আমি সবসময় এই স্বপ্ন দেখি। নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করা হবে। তার অন্যতম উদাহরণ হচ্ছে সিলেটে চালু হওয়া GenieA অ্যাপ।উল্লেখ্য , ১লা অক্টোবর থেকে

এই আ্যপের পরীক্ষা নিরীক্ষার কাজ চালানো হয়েছে। সিলেট মেট্রপলটন পুলিশের এ উদ্যোগ অপরাধ দমনে জনগণের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছে সাধারণ মানুষ।তবে এই অ্যাপ সম্পর্কে স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে বেশি করে ধারণা দিতে হবে। পুলিশের পাশাপাশি সচেতন মহলকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে কথা বলতে হবে। পুলিশের সেবার মান বেড়েছে

এটা মানুষ বিশ্বাস করতে হবে। তাই এ সব বিষয়ে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন মোগলা বাজার হাছিনা সৈয়দা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ভূমি দাতা ও সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক

সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া। শ্রীরামপুর এলাকার বাসিন্দা ,সাংবাদিক ছাদিকুর রহমান ছোহেল জানান,ভুক্তভোগী নারীরা যদি এই অ্যাপ এর মাধ্যমে ঘরে বসে অভিযোগ করতে পারে এবং সেটি আইনিভাবে ব্যবস্থা নেওয়া হয় তাহলে জনপ্রিয় হয়ে উঠবে এই অ্যাপ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ