শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সিলেটের বিয়ানীবাজারে আলোচনা সভায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলেই দেশ এগিয়ে যাবে  -তামিম ইয়াহয়া আহমদ 

স্টাফ রিপোর্টার / ১৩২ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

2

সিলেটের বিয়ানীবাজারে আলোচনা সভায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলেই দেশ এগিয়ে যাবে  -তামিম ইয়াহয়া আহমদ 

 

কামাল খান :: সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, দেশের মানুষের জন্য বিএনপি সবসময় রাজনীতি করে। দেশের জনগনের শিক্ষা চিকিৎসা ও বাসস্থান সহ মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ১৮কোটি মানুষের কথা বিবেচনা করে রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন সে গুলো বাস্তবায়ন হলেই দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা সহ দেশ সর্বাগ্রে এগিয়ে যাবে।

তামিম ইয়াহয়া বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের জন্য আজীবন রাজনীতি করে গেছেন। তিনি রাষ্ট্রপতি তাকা কালিন সময়ে দেশে প্রথম খালকেটে কর্মসূচী চালু করেছিলেন। জীবনে তিনি ছিলেন সৎ ও নিষ্টাবান। তাই রাষ্ট্রপতি থাকাকালে তিনি কোন সম্পদ অর্জন করেননি। এরপর বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের কল্যাণে কাজ করেছে। খালেদা জিয়া প্রধান মন্ত্রী থাকাকালে দুর্নীতির কোন আশ্রয় প্রশ্রয় দেননি।  তিনি শুক্রবার রাতে বিয়ানীবাজার উপজেলার  তিলপারা ইউনিয়ন,৭নং ওয়ার্ডে চান্দলা গ্রামে এলাকাবাসীর সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিতির বক্তৃতা এসব কথা বলেন।

উপজেলার,তিলপারা ইউনিয়ন, ৭ নং ওয়ার্ড, চান্দলা গ্রাম, নজরুল ইসলামের বাড়িতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন: ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি আতিকুর রহমান। তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক: লিয়াকত আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি:ছিলেন তাজুল ইসলাম। বক্তব্য রাখেন ইসলাম, সিরাজুল ইসলাম, আজির উদ্দিন, মাহমুদুর রহমান, মুসলিম উদ্দিন, মুসলেহ উদ্দিন, সভায় কোরআন তিলাওয়াত: করেন মইজ উদ্দিন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ