হরিরামপুরে লক্ষী পূজামন্ডপ পরিদর্শন করেন- যুবদলের সদস্য সচিব -মোল্লা শাহিন।
মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার :::মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিভিন্ন (লক্ষী) পূজামণ্ডপ পরিদর্শন করেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মোঃ শাহিন (মোল্লা শাহিন)।
৯ ই অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ -২ আসনের সাবেক সাংসদ জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর সার্বিক দিকনির্দেশনায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইমরান হোসেন, বলড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল মৃধা, লেছড়াগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মিশন চৌধুরী, উপজেলা যুবদল নেতা জাহিদুল ইসলাম, উপজেলা যুবদল নেতা সেন্টু আহমেদ,চালা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ মমিজদ্দীন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আল-শাহরিয়ার( মুন্নু) ও আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির আহমেদ সেতু,আহ্বায়ক কমিটির সদস্য জাহিদ হাসান, উপজেলা যুবদল নেতা প্রিন্স বিল্লাল প্রমূখ।
আবু সা’দাত মোঃ শাহিন (মোল্লা শাহিন) জানান,যে কোন পরিস্থিতিতে আমার দল আপনাদের পাশে অতীতেও ছিলো – আছে এবং আগামীতেও পাশে একসাথে থাকতে চাই।
মানিকগঞ্জ -২ আসনের সাবেক সাংসদ জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর সালাম নিন,ধানের শীষ প্রতীকে ভোট দিন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।