সিলেটে কিশোর গ্যাংলিডার বুলেট মামুন সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ
সেলিম মাহবুব,ছাতকঃ সিলেটের কোতোয়ালি ও শাহপরাণ থানা পুলিশের যৌথ অভিযানে কিশোর গ্যাং লিডার কুখ্যাত ‘বু লে ট মামুন’ ও তার সহযোগিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বেলা আড়াইটার দিকে শাহপরাণ থানাধীন মহানগরের বালুরচর এলাকা থেকে এ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার কামদা গাঁওয়ের হারুনুর রশিদের ছেলে কিশোর গ্যাং লিডার ও কুখ্যাত সন্ত্রাসী মামুন আহমেদ প্রকাশ বুলেট মামুন (২০), সিলেটের শাহপরাণ থানাধীন বালুচর সোনার বাংলা আবাসিক এলাকার আজমল আলীর ছেলে সৈয়দ আবির হোসেন (১৮) ও একই এলাকার খালেদ আহমদের ছেলে রায়হান আহমেদ (১৮)।
এ ৩ জনের মধ্যে বুলেট মামুনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনে হামলা, হত্যাচেষ্টা, বিস্ফোরক ব্যবহারসহ মোট ১১ টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর আদালতের নির্দেশে আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।##
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin