শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সিলেটের বিশ্বনাথে লুনা ও হুমায়ুন কবীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ

স্টাফ রিপোর্টার / ১৭০ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

50

সিলেটের বিশ্বনাথে লুনা ও হুমায়ুন কবীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ

 

কামাল খান ::সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থী (লুনা-হুমায়ুন) সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতু ও থানার গেইটের সামনে দফায় দফায় এ ঘটনা ঘটে।

সিলেট-২ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির চেয়ারপরসনের উপদেষ্টা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিবের সমর্থকদের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুবদল নেতা আব্দুর রহমান, ছাত্রদল নেতা মিনহাজসহ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎকক্ষনিক সকল আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

এসময় বিশ্বনাথ নতুন বাজার ও পুরান বাজারের সবকটি দোকানপাঠ ও যান চলাচল বন্ধ ছিল। পরে অতিরিক্ত পুলিশসহ থানার পুলিশ বেরিয়ে এসে দুই পক্ষকে সরিয়ে পরিস্থিতি শান্ত করে।

জানা যায়, সিলেট-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাহসিনা রুশদীর লুনা এবং হুমায়ূন কবিবের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার দুপুর থেকেই উত্তেজনা দেখা দেয়। বিকেলে হুমায়ূন কবির উপজেলার দৌলতপুর ইউনিয়নে একটি অনুষ্ঠানে যান। পরে পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ শেষে বাসিয়া সেতুতে মিছিলের সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়।

অনুষ্ঠান থেকে হুমায়ূন কবির ফিরে যাওয়ার পরে রাত ৯টার দিকে দুইপক্ষের সমর্থকের মধ্যে আবার উত্তেজনা দেখা দেয়। লুনা বলয়ের সমর্থকরা বিশ্বনাথ নতুন বাজারে ও হুমায়ূন কবির বলয়ের সমর্থকরা পুরান বাজারে অবস্থান নেন।সাড়ে ৯টায় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ঘন্টাব্যাপী দুপক্ষের ইটপাঠকেলে যুবদল নেতা আব্দুর রহমান, ছাত্রদল নেতা মিনহাজসহ উভয়পক্ষের অনেকেই আহত হওয়ার খবর পাওয়া গেছে।এবিষয়ে কথা হলে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানী নগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম (সেবা) বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ