ছাতকে থানার তৎপরতায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার
সেলিম মাহবুব,ছাতকঃ ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ'র নেতৃত্বে এসআই মোঃ রাহিম, এসআই সোহেল রানা, এসআই শরিফুল আলম, এএসআই সাহাব উদ্দিন, শওকত আলী, নাসির উদ্দিন, শহিদুল ইসলাম, সাইফুর, আরিফুজ্জামান ও মোঃ তোহা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বিদ্যুৎ সিআর-৫৫৯/২৪ (ছাতক) মামলার আসামী ইসলামপুর ইউনিয়নের (নোয়াগাও) গ্রামের মোঃ ইলিয়াস মিয়ার পুত্র মোঃ খিজির ইলীকে ও বিদ্যুৎ সিআর-৫৫৭/২৪ (ছাতক) মামলার আসামী ইসলামপুর ইউনিয়নের (গোয়ালগাও) গ্রামের মৃতঃ সোনা মিয়ার পুত্র মোঃ সাকের হোসেন উভয়ই ছাতক উপজেলার বাসিন্দা। শুক্রবার ভোররাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের সময় তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান জানান গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin