শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

সিলেটের গোলাপগঞ্জে তারেক রহমানের ৩১ দফা নিয়ে জনমত গঠনের লক্ষ্যে তামিম ইয়াহয়া’র আলোচনা সভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

2

সিলেটের গোলাপগঞ্জে তারেক রহমানের ৩১ দফা নিয়ে জনমত গঠনের লক্ষ্যে তামিম ইয়াহয়া’র আলোচনা সভা অনুষ্ঠিত 

 

কামাল খান :: সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সিলেট-৬ (গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, কিছু কিছু দল নিজের ভোট বাড়াতে মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠছে৷ তার নিজেকে ইসলামপন্থী দাবি করেন। কিন্তু এই দেশের ইতিহাসে, বিএনপি এবং জিয়া পরিবার দেশে ইসলাম এবং মুসলিমদের জন্য যা করেছেন এই তথাকথিত ইসলামপন্থীরা কখনো করতে পারেনি। 

তিনি বুধবার গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তামিম ইয়াহয়া আহমদ বলেন,নবিগত ১৭ বছর বাংলাদেশ এক দুর্যোগময় মূহুর্তের মধ্যদিয়ে অতিক্রম করেছে। দেশের মানুষকে ফ্যাসিসৃট হাসিনা অক্টোপাসের মতো ঘিরে ধরেছিল। মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। গুম খুন আর লুটপাটে তারা ব্যস্থ ছিলো। বিএনপির নেতাকর্মীদের গায়েবি মামলা দিয়ে হয়রানি করেছিলো। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। কিন্ত মানুষ ১৭ বছর পর তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। মানুষ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের জন্য সংসদে পাঠাবে। আগামী নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান তিনি।

বুধবার রাত (৮অক্টোবর) উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফ বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনে এলাকাসীর সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শরীফগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের, পনাইরচক গ্রামের রুহেল সাহেবের বাড়ি এই সভা অনুষ্টিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মইজ উদ্দিন আহমদ বলাই। সুহেল আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামসুল ইসলাম বিশিষ্ট মুরুব্বী চুনু মিয়া, সাহবাজ উদ্দিন,মিনহাজ আহমদ, লিলু মিয়া, সাহেদ আহমদ, লালাই মিয়া ও সুহেল রেজা।সভার শুরুতে কোরআন তিলাওয়াত: করেন আলাউদ্দিন আহমদ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ