শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ 

স্টাফ রিপোর্টার / ১৫২ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

60

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ 

 

স্টাফ রিপোর্টার:: সিলেটের জাফলংয়ের প্রতিবেশ-সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অভিযান চা‌লিয়ে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে বালু–পাথর উত্তোলন বন্ধে গ‌ঠিত টাস্কফোর্স।বুধবার (০৮ অক্টোবর) দুপুরে থেকে বিকেল পর্যন্ত গোয়াইনঘাটের সকারি কমিশনার (ভূমি) ওমর ফারুক এর নেতৃত্বে বিজিবি, পুলিশের সহযোগিতায় টাস্কফোর্স এই অভিযান চালানো হয়েছে।অভিযানে জব্দকৃত বালু প্রকাশ্যে নিলাম প্রক্রিয়ায় ১৫ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে। এ সময় বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালিত হবে বলে জানিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলোর একটি। এখানে অনিয়ন্ত্রিতভাবে বালু-পাথর উত্তোলনের ফলে পর্যটন কেন্দ্রটির সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশও হুমকির মুখে। পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিটের প্রেক্ষিতে জাফলংকে ইসিএ ঘোষণার নির্দেশনা দেন আদালত। ইসিএ ঘোষণার পর জাফলং থেকে সব ধরণের বালু ও পাথর উত্তোলন নিষিদ্ধ করে প্রশাসন। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও একটি গোষ্ঠী বালু পাথর উত্তোলনের মাধ্যমে জাফলংয়ে পরিবেশ বিধ্বংসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ