শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের প্রতিবাদেবিশ্বনাথে তিন সংগঠনের যৌথ মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ১৮১ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

80

সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের প্রতিবাদেবিশ্বনাথে তিন সংগঠনের যৌথ মানববন্ধন

 

বিশ্বনাথ প্রতিনিধি:: দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এমএম বাহাউদ্দিন ও সিলেটের বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা আব্দুস সালামের উপর ৫০ কোটি টাকার মানহানি ‘মিথ্যা ও হয়রানীমূলক’ মামলা দায়েরের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে যৌথভাবে মানববন্ধন করেছেন ‘বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন’র নেতৃবৃন্দ। রোববার (৫ অক্টোবর) দুপুরে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া ব্রিজের মামলার প্রতিবাদে অনুষ্ঠিত হওয়া মানববন্ধনে বক্তারা দ্রুত মামলা প্রত্যাহার করার আহবান জানান। এছাড়া দেশব্যাপী সাংবাদিকদের হত্যা, মামলা ও হয়রাণী করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিকরা সবসময় সত্য, ন্যায় ও জনগণের স্বার্থেই কাজ করে থাকেন। অথচ তাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক মামলা দিয়ে হয়রাণী করা হচ্ছে, যা বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। দ্রুত এ মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে নামার হুশিঁয়ারী দেন বক্তারা।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও রুপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান সালমান ফরিদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, সাবেক সহ সভাপতি এমআর টুনু তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমদ সুহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।

মানববন্ধন কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান, জামাল মিয়া, মোহাম্মদ নূরুল ইসলাম, আব্দুস সালাম মুন্না, আহমদ আলী হিরন, প্রাথমিক সদস্য সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, শিক্ষানবীশ সদস্য মোস্তাক আহমদ মোস্তফা, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শুকরান আহমদ রানা, প্রচার সম্পাদক মশাহিদ আলী, সদস্য বদরুল ইসলাম মহসিন, শিক্ষানবীশ সদস্য আফজল মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী, কামরুল ইসলাম, তৌফিকুর রহমান হাবিব, মো. আব্দুল্লাহ, আরকুম আলী, আবিদ উদ্দিন নিজাম প্রমুখ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ‘দৈনিক ইনকিলাব’ পত্রিকার ৯নং পৃষ্ঠার ৫নং কলামে “কোটি টাকার খাস জমি আত্মসাৎ চেষ্টা ঃ বিশ্বনাথে উত্তেজনা” শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরই জের ধরে গত ২৯ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এএমএম বাহাউদ্দিন ও সিলেটের বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা প্রতিনিধি আব্দুস সালাম’সহ ৭ জনকে অভিযুক্ত করে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন বিশ্বনাথ উপজেলা খাজাঞ্চী ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত তেরা মিয়ার পুত্র অ্যাডভোকেট শামীম আহমেদ। এর প্রতিবাদে গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ একটি রেস্টুরেন্টে তিন সাংবাদিক (বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন) সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত যৌথ সভা থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ