শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কৃষকদের মধ্যে মাসকালাই বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার / ১০৯ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কৃষকদের মধ্যে মাসকালাই বীজ ও সার বিতরণ

 

কামাল খান :: সিলেটের গোলাপগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় এসব সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাশরেফুল আলম। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ) হরেকৃষ্ণ সরকার অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর,ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা,এবং গোলাপগঞ্জ জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রিন্সিপাল,জিন্নুর আহমদ চৌধুরী, বিএডিসি (সেচ) উপসহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম এবং কৃষক প্রতিনিধি ইসমাইল হোসেন সিরাজী।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল বলেন—

“কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে সরকার। যাতে তারা ভালো ফলন উৎপাদন করতে পারে সে লক্ষ্যে সার ও বীজ দেওয়া হচ্ছে। তবে সরকার প্রদত্ত সার কৃষিজমিতে ব্যবহার না করে কেউ বিক্রি করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের পাশে সবসময় থাকবে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস।”অনুষ্ঠানে মোট ৮০ জন কৃষকের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ