শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

সিলেটের গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ১৬৮ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

53

সিলেটের গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

 

কামাল খান :: সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ৮টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর ইসলামপুরে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রেজাউল করিম (৩৫) কে এলাকাবাসীর সহযোগিতায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে। সে ইসলামপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র।

নিহত স্ত্রীর নাম সাহিদা বেগম (২৩)।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে পারিবারিক কলহের জেরে শাহিদা বেগমের সাথে কথা-কাটাকাটি হয় রেজাউল করিমের। এর এক পর্যায়ে রেজাউল করিম ঘরে থাকা বটি দিয়ে স্ত্রী সাহিদা বেগমের গলায় কোপ দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনার পর এলাকাবাসী রেজাউল করিমকে আটকে রেখে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রেজাউল করিমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ