শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে কোশল বিনিময় করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলার শাখার নেতৃবৃন্দরা

স্টাফ রিপোর্টার / ১৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

61

বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে কোশল বিনিময় করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলার শাখার নেতৃবৃন্দরা

 

সুনামগঞ্জ প্রতিনিধি::হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহা নবমীতে সুনামগঞ্জের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে ভক্তদের সাথে শুভেচ্ছা ও কোশল বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সহযোগি সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলার শাখার নেতৃবৃন্দরা। 

 

আজ বুধবার(মহা-নবমী)”র দিনে বিকেলে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলার শাখার সভাপতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২(দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাবু অশোক তালুকদার ও সংগঠনের সদস্য সচিব সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিতের নেতৃত্বে পৌর শহরের পশ্চিম নতুনপাড়া,পূর্ব নতুনপাড়া,ষোলঘরের রামকৃষ্ণ আশ্রম,শ্রী শ্রী দূর্গবাড়ি মন্দিরসহ বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন এবং পূজারী ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বাবু অজিত দাস,সদস্য সচিব রাজন তালুকদার,যুগ্ম আহবায়ক রমাকান্ত দাস,রামকৃষ্ণ তালুকদার সবুজ,সদর উপজেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব এ্যাডভোকেট আশীষ দাস,দিরাই উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বিষ্ণুপদ সরকার,সদস্য রিনা তালুকদার ও সীমা সরকার প্রমুখ।

 

সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলার শাখার সভাপতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২(দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাবু অশোক তালুকদার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সুনামগঞ্জের সকল হিন্দু সম্প্রদায়ের প্রতি শারদীয় শুভেচ্ছা জানান। তিনি বলেন সম্প্রীতির জেলা হচ্ছে সুনামগঞ্জ। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মধ্যে যে ভাতৃত্বের বন্ধন রয়েছে তা অন্যন্য। তিনি দূর্গাপূজা নির্বিঘ্নে পালনে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি দিরাই ও শাল্লার জনগনকে শারদীয় শুভেচ্ছা জানান। ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ