শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

ছাতকে পুলিশের এক অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪ 

স্টাফ রিপোর্টার / ২০৯ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

72

ছাতকে পুলিশের এক অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪ 

 

সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে থানা পুলিশের বিশেষ এক অভিযানে এসআই মোফাখখারুল ইসলাম, এসআই গোলাম সারায়ার সঙ্গীয় ফোর্স সহ ছাতক থানার মামলা নং-২৮ তারিখ-২২/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-The Special Powers Act, 1974 Section 15/3)/25D এর সন্দিগ্ধ আসামী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ নেতাকে শনিবার রাতে তাকে নিজ এলাকার বাড়ি থেকে গ্রেফতার করে থানা পুলিশ। এদিকে ছাতক থানার এসআই সিকান্দার আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ছাতক পৌর শহরের মধ্যেবাজারে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় এক অভিযানে মাদক সহ ইসলামপুর ইউনিয়নের মৌলভীর গাঁওয়ের(গনেশপুর) গ্রামের মৃতঃ মফিজ আলী’র পুত্র তাজুল ইসলাম কে ১৫ বোতল এসি ব্ল্যাক ৩৭৫’এমএল ভারতীয় মদ সহ গ্রেফতার করে থানা পুলিশ। যাহার আনুমানিক মূল্য ২২,৫০০টাকা উদ্ধার করে থানায় মাদক মামলা করা হয়। মামলা নং-৪০। অপর অভিযানে ছাতক থানার এসআই সাদেক, এএসআই নাছির উদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ওয়ারেন্টভুক্ত শনিবারে রাতে ডিউটি করাকালে ছাতক পৌরসভার মোগলপাড়া মহল্লা হইতে সিআর-৫৫৭/২০২৪ (ছাতক) এর ওয়ারেন্টভূক্ত আসামী মকবুল আলী’র পুত্র খয়রুল আলম (৫৫) তার নিজ বাড়ি হইতে গ্রেফতার করে থানা পুলিশ। আরেকটি অভিযানে ছাতক থানার এসআই (নিঃ) আখতারুজ্জামান থানা এলাকায় রাত্রিকালীন মোবাইল-১(নাইট) ডিউটি করাকালে ২৮ সেপ্টেম্বর রোববার মধ্যে রাতে ছাতক উপজেলার ১২নং ছৈলা আফজলাবাদ ইউনিয়নের অন্তর্গত হরিনগর সাকিনস্থ ধৃত আসামী মৃতঃ আব্দুল আহাদ ওরফে লালা মিয়ার’র পুত্র মোঃ ফুল মিয়া (২৮), ফুল মিয়ার নিজ ঘর হইতে ৪২,০০০ পিস সেখ নাসিরুদ্দিন বিড়ি, যাহার মোট মূল্য ৬৭,২০০/-টাকা উদ্ধার করিয়া আসামীর বিরুদ্ধে চোরাচালান মামলার এজাহার দায়ের করা হয়। ছাতক থানার মামলা নং-৪১। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান জানান উপরোক্ত ০৪ জন আসামীগনকে যথাযথভাবে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ