শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সিলেটর গোয়াইনঘাটে নদী পথে চাঁদাবাজি করতে গিয়ে বিদেশি চাকুসহ জনতার হাতে আটক ১। 

স্টাফ রিপোর্টার / ২১০ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

60

সিলেটর গোয়াইনঘাটে নদী পথে চাঁদাবাজি করতে গিয়ে বিদেশি চাকুসহ জনতার হাতে আটক ১। 

 

মো.দুলাল হোসেন রাজু জৈন্তাপুর (সিলেট)প্রতিনিধি.

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীর গাও ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন সারি নদীর দক্ষিণ তীরবর্তী স্থানে বালুবাহী ভলগেট আটকিয়ে চাঁদাবাজি করার সময় এক যুবককে আটক করে গোয়াইনঘাট থানায় সোর্পদ করা হয়েছে।আটক যুবকের নাম শাহাদত হোসেন (৩২)সে ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের মুসলিম গ্রামের মৃত রকমান খা’র ছেলে।ঘটনাটি ঘটেছে,গত ২১ সেপ্টমম্বর রোববার বিকেল অনুমান ৫টার দিকে। জানাগেছে, সম্প্রতি সময়ে বুধিগাও হাওড় গ্রামের ব্যাবসায়ী জমির হোসেন’বলেন, জৈন্তাপুরের বাওন হাওড় এলাকায় প্রশাসনের নিলামের বালু ক্রয় করে বালুবাহী বলগেট নদী পথে গোয়াইনঘাটের দিকে যাওয়ার সময় ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন সারি নদীতে পৌছামাত্র উৎ পেতে থাকা শাহাদতসহ আরো ৫/৬ জনের একটি সঙ্গবব্দ চক্র তার বালুবাহী বলগেট আটক করে নানা ভয়ভীতি দেখিয়ে ১০ হাজার টাকা চাদা নিয়ে যায়।বাওন হাওড় গ্রামের ব্যাবসায়ী বলেন শাহাদত তার একটি বলগেট আটক করে ১০ হাজার টাকা চাদাদাবি করে বিভিন্ন মাধ্যমে তাকে বুঝানোর পর তাকে ২ হাজার দিতে হয়েছে। গত ২১ সেপ্টেম্বর রোববার বিকাল অনুমান ৫ টার দিকে বাওন হাওর গ্রমের আমির হোসেন ও শেওলারটুক গ্রামের আকবর হোসেন বলেন, সরকারের নিলামকৃত বাওন হাওড় থেকে ছেড়ে আসা বালুবাহী দুইটি বলগেট সারি নদী পথে ছাতক যাওয়ার সময় আনন্দ বাজার সংলগ্ন সারি নদীর দক্ষিণ তীরবর্তী বুধিগাও হাওড় এলাকায় পৌছামাত্র শাহাদতসহ আরো ৫/৬ জন সন্ত্রসী অস্ত্রের ভয় দেখিয়ে বলগেট ২টি সীমার বাজার পাশে আটক করে ৫০ হাজার টাকা দাবি করে ।তাদের দাবিকৃত টাকা দিতে অপরাগতা প্রকাশ করে বলগেট ২টি সীমার বাজর ঘাটে রেখেই ব্যাবসায়ী আমির হোসেন ও আকবর হোসেন চলে আসেন এবং ঘটনাটি এলাকার লোকজনকে জানায়,এক পর্যায় এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠেন।বালুবাহী ২টি বলগেট আটকের ব্যাপারে যখন স্থানীয় ব্যাবসায়ী সন্ত্রাসী শাহাদত হোসেনসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলার প্রস্ততী নেয়। এসময় শাহাদত সহ অঙ্গাতনামা আরো ৫/৬ সন্ত্রাসী বিকাল ৫ টার দিকে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে একটি ইন্জীন চালিত নৌকা যোগে ব্যাবসায়ী আমির হোসেন’র বালুর স্টকে এসে আমির হোসেন ও আকবর হোসেনকে প্রাণে হত্যার হুমকি দেয়। এসময় এলাকার লোকজন সন্ত্রাসীদের ধাওয়া করে শাহাদত হোসেন কে বিদেশী চাকুসহ আটক করা হলেও অন্যান্য সন্ত্রাসীরা নৌকা যোগে পালিয়ে যায়।

 

এ ঘটনায় মোঃ আবকর হোসেন বাদী হয়ে আটক শাহাদত হোসেন সহ অঙ্গাতনামা আরো ৫/৬ জনকে আসামী করে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং আটক শাহাদত হোসেনকে গোয়াইনঘাট থানা পুলিশের হাতে সোপর্দ করেন।

 

এব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি মো: তরিকুল ইসলাম তালুকদার জানান, জনতার হাতে আটক শাহাদত হোসেন’র বিরুদ্ধে নারী নির্যাতন ও চাদাবাজি সহ একাধিক মামলার রয়েছে, সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। তাকে আটক করে থানায় সোর্পদ করায় এলাকার মানুষকে ধন্যবাদ জানান।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ