শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

ভারতীয় চোরাই পণ্য বহন করতো এসএ পরিবহন সিলেট থেকে!

স্টাফ রিপোর্টার / ১৩৭ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

7

সিলেট বুলেটিন ডেস্ক:

এসএ পরিবহন পার্সেল সার্ভিসের মাধ্যমে ভারতীয় চোরাচালানের পণ্য ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হতো সিলেট থেকে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিজিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- তাদের সিলেট সদর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় নাইওরপুল এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, স্কিন ব্রাইট ক্রিম ও নিভিয়া বডি লোশন জব্দ করে।

এর আগে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর টাস্কফোর্স গত বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে সিলেট মহানগরের নাইওরপুলস্থ এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে অবৈধ মালামাল জব্দ করে। তখন অফিসের সকল স্টাফকে ধরে নিয়ে যায়।

তবে এ বিষয়ে টাস্কফোর্সের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে ১৭ সেপ্টেম্বর থেকে এসএ পরিবহন নাইওরপুল শাখা তালাবদ্ধ থাকায় এবং তাদের সাইনবোর্ডে ব্যবহৃত নাম্বারে কেউ ফোন না ধরায় এ অভিযানের বিষয়ে এসএ পরিবহনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ