শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

সিলেটে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে সকল ধরণের পদক্ষেপ গ্রহন করবে এসএমপি

স্টাফ রিপোর্টার / ৯৮ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:
সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী,পিপিএম’র সভাপতিত্বে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পুলিশ কমিশনার সবাইকে স্বাগত জানান। তিনি সবার জন্য ফ্লোর ওপেন করে খোলামনে বিভিন্ন সমস্যা এবং কি ধরণের পুলিশি সহযোগিতা প্রয়োজন সেগুলো উপস্থাপন করতে বলেন।

সিলেটে পূজা উদযাপন পরিষদ’র নেতৃবৃন্দ,মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

পুলিশ কমিশনার বলেন, শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে যাতে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। মেলাকে কেন্দ্র করে জুয়ার আসর এবং অন্যান্য অপ্রত্যাশিত ঘটনা ঘটে এজন্য মেলা বসানো নিরুৎসাহিত করা হচ্ছে।মন্ডপে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবক পরিচয় নিশ্চিতের জন্য হাতে আর্মড ব্যান্ড পরিধান করবেন। পূজার সার্বিক নিরাপত্তায় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ও হটলাইন নম্বর চালু করা হবে। সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ে নিয়োজিত থাকবে এসএমপি’র সাইবার টিম। এছাড়াও যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। বিসর্জন অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার আহ্বান জানানো হয়।

তিনি আরও বলেন, আমি জানি সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দৃষ্টান্ত রয়েছে। আমরা জনতার পুলিশ হয়ে, সবার পাশে থাকতে চাই।


এই ক্যাটাগরির আরো সংবাদ