শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন

ছাতকে খুরমা উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৬৪ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

61

সেলিম মাহবুব,ছাতকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শাখার সন্মেলন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মৈশাপুর বাজারে বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হয়। খুরমা উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জামাল উদ্দিনের পরিচালনা অনুষ্ঠিত ৩নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আবু নছর, আব্দুল আলিম, সুন্দর আলী আংগুর, সফজ্জুল আলী, এখলাছুর রহমান, ফয়জুল হক, চেরাগ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাহিদুর রহমান হিরা।

সম্মেলনে সভাপতি পদে ১ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সিনিয়র সহ সভাপতি পদে ২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১ জন ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হিসেবে ২ জনের নাম প্রস্তাব করা হয়েছে।

ওয়ার্ড বিএনপির সম্মেলনে আব্দুর রহমান মেম্বার, ইউনিয়ন কৃষক দলের আহবায়ক সাজ্জাদুর রহমান, কয়েছ উদ্দিন, আমিরুল হক, আতাউর রহমান, কবির মিয়া, আব্দুল খালিক, এম এ কুদ্দুস, মঈন উদ্দিন, ফজর আলী, ফারুক খান, জামাল উদ্দিন, আজম খান, আব্দুস সহিদ, আব্দুর রহিম, আমির খান, আবু তালিব, আবুল হাসনাত, ইসলাম উদ্দিন সহ ৩ নং ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ##


এই ক্যাটাগরির আরো সংবাদ