শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

উপশহর ওয়াকওয়ে: অন্ধকারে মাদকসেবীদের আড্ডা, অভিযান চালালো পুলিশ

স্টাফ রিপোর্টার / ১৬০ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

72

স্টাফ রিপোর্টার:

সিলেট নগরীর উপশহর আবাসিক এলাকার ছড়াকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে নান্দনিক ওয়াকওয়ে। দু’পাশে শোভা পাচ্ছে বিভিন্ন ফুলের গাছ, আর দর্শনার্থীদের বসার জন্য বসানো হয়েছে ব্রাঞ্চি। পরিবার নিয়ে সময় কাটানোর উপযুক্ত এই স্থাপনাটি ইতোমধ্যেই নগরবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

নির্মিত ওয়াকওয়ে সৌন্দর্য ও বিনোদনের জায়গা হলেও সম্প্রতি বিদ্যুৎ না থাকায় এটি রূপ নিয়েছে উদ্বেগের কেন্দ্রে।

স্থানীয়দের অভিযোগ, রাতে বিদ্যুৎ না থাকার কারণে ওয়াকওয়ের ভেতরে আড্ডা জমাচ্ছে গাঁজা ও বিভিন্ন মাদকসেবীরা। তাদের উচ্চস্বরে অশ্লীল ভাষায় কথা বলা ও গালাগালির শব্দ আশপাশের বাসিন্দাদের বিরক্ত করছে।

স্থানীয়রা জানান, গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে এমনই হৈচৈ শোনে তারা উপশহর পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই খন্দকার জাফর ইমামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছান। ওয়াকওয়ের ভেতরে প্রবেশ করে তারা দেখেন, অন্ধকারে দু’টি ব্রেঞ্চে ৬-৭ জন যুবক বসে আড্ডা দিচ্ছে। পুলিশের প্রশ্নে যুবকেরা জানায়, তারা শুধু বসে গল্প করছিল।

এ বিষয়ে এলাকাবাসীর দাবি, দ্রুত ওয়াকওয়ের বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু না করলে এ স্থানটি পুরোপুরি মাদকসেবীদের আড্ডায় পরিণত হবে।

দ্রুত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


এই ক্যাটাগরির আরো সংবাদ