শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

সিলেটে সাদা পাথর লুট পাটের সাথে জড়িত থাকায় পদ হারানো উপজেলা বিএনপির সভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১৫৩ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

61

সেলিম মাহবুব:
সিলেটে পাথর লুট কান্ডের সাথে জড়িত থাকায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাহাব উদ্দিন-কে (পদ স্থগিত) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এ ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে সাদাপাথর লুটের ঘটনায় দায়ীদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় শনিবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল কুমারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিলেটের বহুল আলোচিত ভোলাগঞ্জ সাদাপাথর লুট পাটের ঘটনায় অভিযুক্ত মোঃ সাহাব উদ্দিন-কে গ্রেফতার করেছে।

এ বিষয়ে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার মোঃ শহিদুল ইসলাম সোহাগ জনান, সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় মোঃ সাহাব উদ্দিনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।##


এই ক্যাটাগরির আরো সংবাদ