শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান -সাবেক সাংসদ জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

স্টাফ রিপোর্টার / ১৫৯ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

1

মোঃ শহীদুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান, মানিকগঞ্জ -২ আসনের সাবেক সাংসদ ও বিএনপির চেয়ারপারসন কাউন্সিল সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
১৪ সেপ্টম্বর সিংগাইর উপজেলার চারিগ্রাম নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীর সাক্ষাৎকালীন এমনটি মন্তব্য করেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মোতাবেক যাকে চুড়ান্ত প্রতীক দেওয়া হবে আপনারা সকলে ধানের শীষ প্রতীকে বিজয় করার লক্ষ্য সর্বাত্মক মাঠে ময়দানে কার্যক্রম পরিচালনা করবেন।
এ সময় হরিরামপুর থানাধীন্থ সুতালড়ি ও কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা যুবদলের নেতাকর্মী ও সহযোগী অঙ্গ সংগঠনের সাথে সমসাময়িক রাজনীতি নিয়ে মতবিনিময় সভা করেন ।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,হরিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামিম আহমেদ,হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মোঃ শাহিন (মোল্লা শাহিন),বলড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল মৃধা,লেছড়াগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মিশন চৌধুরী,সুতালড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হাবিবুর রহমান।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ, সমসাময়িক রাজনীতি ও তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সর্বাত্মক নেতাকর্মীদের কাজ করার উদার আহ্বান জানান।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে দেশ জাতির মঙ্গলে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি সমাপ্তি ঘটে।


এই ক্যাটাগরির আরো সংবাদ