শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

হৃদয়ে ফেঞ্চুগঞ্জ গ্রুপের উদ্যোগে ব্রেন টিউমারে আক্রান্ত রোগীর চিকিৎসায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার / ১২৯ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ দুলাল মিয়া ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ

ফেঞ্চুগঞ্জ উপজেলার তফাদার টিল্লা গ্রামের ব্রেন টিউমারে আক্রান্ত এক অসহায় মহিলার চিকিৎসার জন্য হৃদয়ে ফেঞ্চুগঞ্জ আন্তর্জাতিক অনলাইন গ্রুপের পক্ষ থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
ফেঞ্চুগঞ্জ যুব সংঘের হলরুমে আয়োজিত অনুদান প্রদান ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা।

অনুদান কমিটির সমন্বয়ক মাজহারুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ, সংগঠনের উপদেষ্টা শফিকুর রহমান,, স্থানীয় ইউপি সদস্য কবির আহমেদ, বণিক সমিতির নেতা কামাল আহমেদ, এবং প্রবাসী হোসেন রুমেল।

টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আমেরিকা প্রবাসী আহবাব হোসেন চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক সৌদি প্রবাসী মোহাম্মদ সেলিম আহমেদ, এবং সহ-সভাপতি ও এটিএন নিউজের কুয়েত প্রতিনিধি আহাদ আম্বিয়া খোকন।
প্রবাসীদের অর্থায়নে পরিচালিত এই সংগঠনটি এর আগেও বিভিন্ন মানবিক কাজে সহায়তা প্রদান করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঘর নির্মাণ, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, অসহায় রোগীদের চিকিৎসা এবং অসচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের বিবাহে আর্থিক অনুদান প্রদান।


এই ক্যাটাগরির আরো সংবাদ