শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন সানজিদা খানম

স্টাফ রিপোর্টার / ১৪০ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

9

স্টাফ রিপোর্টার:

মানবাধিকার ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননা পেয়েছেন নারী নেত্রী লায়ন সানজিদা খানম। সাউথ এশিয়া এসোসিয়েশন ফর রাইটস এন্ড কমিউনিটি এর উদ্যোগে দেশের বিশিষ্ট গুনীজনদের সম্মাননা প্রদান করা।শুক্রবার বিকেল রাজধানীর সেগুন বাগিচা কচি কাচার মেলা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

মাদার তেরেসা এ্যাওয়ার্ড পেয়ে সানজিদা বলেন, মাদার তেরেসা ছিলেন মানবতার এক মূর্ত প্রতীক, উজ্জ্বল নক্ষত্র। সমাজ পরিবর্তনে যার অবদান অনস্বীকার্য।

মাদার তেরেসার কর্ম-জীবনী আমাদের সকলের জন্য অনুপ্রেরণা যোগ্য।
পুরস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, পুরস্কার যে কোনো কাজের স্বীকৃতি স্বরূপ।

আজকের এই পুরস্কার আমি সেই মহান মহিয়সী নারী মাদার তেরেসাকে উৎসর্গ করলাম।

সংগঠনের চেয়ারম্যান এডভোকেট মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের বিচারপতি শিকদার মকবুল হক । আলোচকের বক্তব্য রাখেন শহীহ সোরওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ জিন্নাত জাহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন ড. মোহাম্মদ জকরিয়া, অর্থ মন্ত্রনালয়ের সাবেক সচিব ড. মোহাম্মদ শহীদুল হারুন।
এ সময় সংবর্ধিত ব্যক্তিত্ব, গুনীজন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্তরের সাবেক জনপ্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি ও উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি সহ অতিথি বৃন্দ ডাঃ সানজিদা খানম এর হাতে মাদার তেরেসা এ্যাওয়ার্ড ও সার্টিফিকেট তুলে দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ