শিরোনাম
জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।     
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে অটোরিকশা স্ট্যান্ড, শিক্ষার্থীদের ভোগান্তি চরমে

স্টাফ রিপোর্টার / ১৮০ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

56

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে অটোরিকশা ও অন্যান্য যানবাহনের দখলে রাস্তায় প্রতিনিয়ত মারাত্মক যানজট সৃষ্টি হচ্ছে। এতে শিক্ষার্থীদের চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

এবিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা (১১সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, স্কুলের মূল ফটকের সামনে অটোরিকশা চালকদের অবৈধ স্ট্যান্ড বসেছে। প্রায়ই তারা শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করে থাকে। এমনকি একাধিকবার শারীরিকভাবে মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীরা জানান, অধিকাংশ শিক্ষার্থী প্রতিদিন অটোরিকশায় করে বিদ্যালয়ে আসে। যাতায়াতে শিক্ষার্থীদের জন্য ভাড়া অর্ধেক হলেও চালকরা অনেক সময় তাদের তুলতে অস্বীকৃতি জানায় এবং এ নিয়ে খারাপ আচরণ করে। এর ফলে ছাত্র-ছাত্রীরা মারাত্মকভাবে ভোগান্তিতে পড়ছে।

অভিভাবক ও স্থানীয়রা বলেন, প্রতিনিয়ত যানজটের কারণে স্কুলের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। তাই দ্রুত স্কুলের সামনে থেকে অটোরিকশা ও অন্যান্য যানবাহনের স্থায়ী উচ্ছেদের দাবি জানান শিক্ষার্থী ও অভিভাবক মহল। এর আগেও অটোরিকশা চালক কর্তৃক ছাত্রকে মারধরের ঘটনায় ছাত্রের অভিভাবক থানায় লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান বলেন, “শিক্ষার্থীদের অভিযোগ আমরাও দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি। অটোরিকশার কারণে যানজট সৃষ্টি হচ্ছে, স্কুলের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। আমি ইতোমধ্যে বিষয়টি প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি। আশা করি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, “অভিযোগ হাতে পেয়েছি। বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষা পরিবেশের কথা মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ