শিরোনাম
জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।     
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

ছাতক থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৫ আসামী গ্রেফতার, *কোর্টে প্রেরণ*

স্টাফ রিপোর্টার / ২০৬ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

51

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে ছাতক থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ’র নেতৃত্বে এসআই রাহিম মিয়া, এসআই বিন আমিন, এএসআই তোহা, এএসআই আরিফ, এএসআই সাইফুর, এএসআই মঞ্জুর, এএসআই সাইফুল সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে ৫ জন আসামীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন ছাতক থানার মামলা নং-১৭(৮)২৫ এর আসামী শেরপুর জেলার সদর থানার সাংকিভাঙা গ্রামের জয়নাল আবেদীন’র পুত্র মোঃ শামীম। মামলা নং-১৫(৮)২০২৫ এর আসামী ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা শংকরপুর গ্রামের মৃত মোবাশ্বির আলী’র পুত্র মোঃ কমরুজ্জামান ওরপে কমর আলী। সিআর-৩৪০/২৫(ছাতক) এর আসামী ছাতক উপজেলার ছাতক সদর ইউনিয়নের চারচিরা গ্রামের মৃত তোতা মিয়া’র পুত্র মোহাম্মদ নাসির উদ্দিন ও নাসির উদ্দিনের স্ত্রী মালেকা বেগম। বিশ্বনাথ সিআর-২২৬/২২ এর আসামী ছাতক উপজেলার খাগহাটা গ্রামের সাদ মিয়া’র পুত্র পারভেজ আহমদ।

ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ