শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

দূর্গম চরাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণের বাচাই পর্ব অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার / ৪২১ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

47

মোহাম্মদ আলী,স্টাফ রির্পোর্টার:

মানিকগঞ্জের দূর্গম চরাঞ্চলের আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণের বাচাই পর্ব অনুষ্ঠিত হয়।

আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী আওলাদ হোসেন এর সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয় ।
৯ ই সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২ ঘটিকায় আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণের বাচাই পর্ব অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মৃধা মোঃ গোলাম রসূল (শাহীন),সুতালড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম খান মিন্টু।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, আজিমনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ (টুটুল),বয়ড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, চালা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও জুলাই যোদ্ধা মোঃ মঞ্জুরুল আলম,বলড়া ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদাত ইসলাম বাবু বিচারপতি নূরুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সৌরভ মৃধা প্রমূখ।
প্রধান অতিথি হাজী আব্দুল হান্নান মৃধা জানান,দূর্গম চরাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য সরকারিভাবে কিছু বাই সাইকেলের বরাদ্দ করা হয়েছে।
অবহেলিত দূর্গম চরাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে উৎসাহিত করার জন্য অভিভাবক ও সকলকে পাশে থেকে সহযোগীতা করার আহ্বান জানাচ্ছি।
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত।
তাদের লেখাপড়ায় সার্বিক সহযোগিতায় আমরা পাশে আছি-আগামী দিনেও থাকবো।

উল্লেখ্য, ম্যানোজিং কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের পক্ষ হতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৫ টি বাই সাইকেল বরাদ্দ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ