শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

গোয়াইনঘাটে ভ্রাম্যমান আদালত ও বিজিবির অভিযানে ভারতীয় মহিষ জব্দ: একজনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার / ১১০ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

54

স্টাফ রিপোর্টার:

সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০টি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভ্রাম্যমান আদালত।
সেমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে সিলেট ব্যাটেলিয়ানের (৪৮ বিজিবি) তামাবিল ও সংগ্রাম বিওপি সদস্যরা উপজেলার সারীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ২৬টি মহিষ আটক করে। অপরদিকে রাত ১টায় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিআই (পিকাপ) গাড়ীতে ৪ টি ভারতীয় মহিষসহ গাড়ীর চালক মো. দেলওয়ার হোসেনকে আটক করে। আটককৃত চালককে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ী চালানোর অপরাধে ৩ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত এবং আটককৃত গাড়ীটি ডাম্পিং এর জন্য থানা পুলিশের জিম্মায় ও গাড়িতে থাকা ৪ টি মহিষ বিধি মোতাবেক নিষ্পত্তির জন্য বিজিবি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় মহিষ জব্দ করা হয়েছে। বিধিমোতাবেক জব্দকৃত মহিষের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ