শিরোনাম
সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’ 
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

তাহিরপুরে সুদখোর প্রধান শিক্ষিকা রেহেনা’র শাস্তির দাবীতে মানববন্ধন।

স্টাফ রিপোর্টার / ২১০ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

92

সুনামগঞ্জ প্রতিনিধি :

‎সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আমতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুদখোর রেহেনা বেগমের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা বাসীর আয়োজনে উপজেলা আব্দুজ জহুর চত্তরে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎এসময় মিজানুর রহমানের সঞ্চালনায় ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সহ মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য ডাক্তার শাহীন আলম,৮নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি হযরত আলী,মাহমুদ আলী,তারা মিয়া এনায়েত হুসেন,আকবর আলী,গিয়াস উদ্দিন,আব্দুস সালাম,মাসুম আহমদ,আব্দুল বাছির,বাবুল শাহ প্রমূখ।

‎এসময় বক্তারা বলেন,শিক্ষিকা রেহেনা বেগম একজন শিক্ষক হয়ে কোন আইনে সুদের ব্যবসা করেন? এই সুদের ব্যবসার জন্য হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। এর আগেও বিভিন্ন পত্রপত্রিকায় এই শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়েছে। রেহেনা বেগমের সুদের টাকা লাভ সময় মত না দিলে তার লোকজনকে দিয়ে মারধর করা সহ মামলা দিয়ে মানুষকে হয়রানী করছেব বলে জানান বক্তারা ।


‎বক্তারা আরো বলেন,তার হাত থেকে বাঁচাতে চায় ভুক্তভোগীরা। তাই তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য শিক্ষা বিভাগের উর্ধবতন কর্মকর্তাগনের কাছে দাবী জানান তাহিরপুর উপজেলারবাসী।


এই ক্যাটাগরির আরো সংবাদ