শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

ছাতকে সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের, আল আমিন হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে

স্টাফ রিপোর্টার / ৯৮ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

4

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকের ইসলামপুর ইউনিয়নে আল-আমিন হত্যা মামলার তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মোঃ আব্দুল কাদের। এসময় ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান সাথে ছিলেন।

ছাতক থানায় গত ২৮ আগষ্ট ২০২৫ইং তারিখে দায়ের করা আল-আমিন হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে ২৯ আগষ্ট শুক্রবার বিকেলে ইসলামপুর ইউনিয়নের পূর্ব দারোগাখালী (ঢালারপার) গ্রামে নিহত আল আমিনের বসত বাড়িতে যান সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল কাদের।এসময় এলাকার লোকজন, মামলার বাদী ও স্বাক্ষীদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে বলেন, ইতি মধ্যে পুলিশ এঘটনার মূল হোতা সহ ৬ জনকে আটক করতে সক্ষম হয়েছে।

ঘটনার সময় গুরুতর আহত নিহতের মা’হতদরিদ্র ফাতেমা বেগমের চিকিৎসার খোজখবর নিয়েছেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল কাদের।

গত বুধবার বিকেলে স্বামী-স্ত্রীর বিরোধ কে কেন্দ্র করে শশুর বাড়ির লোকজনের হামলায় ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব দারোগাখালী (ঢালারপাড়) গ্রামের দিনমজুর বারকি শ্রমিকের আল আমিন (২৮) গুরুতর আহত হন। পরে আল আমিন সহ আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত আল আমিনের মৃত্যু ঘটে।


এই ক্যাটাগরির আরো সংবাদ