শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ, আটক-১

স্টাফ রিপোর্টার / ১৬৬ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

67

ছবি সংগৃহীত
সিলেট বুলেটিন ডেস্ক :

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ ক্যারিবীয় দেশ গায়ানার এক নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। ওই নারীর নাম কারেন পিটুলা স্টাফলি। মঙ্গলবার কাস্টমস গোয়েন্দা ও তদন্তের (শাহজালাল বিমানবন্দর) উপ-পরিচালক সেলিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে তাকে আটক করা হয়। তিনি বলেন, কাতারের দোহা থেকে একটি ফ্লাইটে বিপুল পরিমাণ কোকেনসহ এক নারী বাংলাদেশে আসছেন- এমন তথ্যের ভিত্তিতে আমরা বিমানবন্দরে সতর্কতা জারি করি। পরে ওই নারী অন অ্যারাইভাল ভিসা নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করলে আমরা তাকে আটক করে তল্লাশি চালাই। তল্লাশির এক পর্যায়ে প্লাস্টিকের ৩টি বাক্স পাওয়া যায়। এবং বাক্সের ভেতরে ২২ পিস ডিম্বাকৃতির ফয়েল পেপারে আবদ্ধ কোকেন পাওয়া যায়। শুল্ক গোয়েন্দা কর্মকতারা জানান, ইনভেন্ট্রিকালে এবং প্রাথমিক পরীক্ষাকালে বিমানবন্দর থানার ২ জন এসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্য উপস্থিত ছিলেন। প্রাপ্ত কোকেনের ওজন ৮ দশমিক ৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। পণ্যসহ যাত্রীকে আটক করা হয়েছে। উপ-পরিচালক সেলিনা আক্তার আরও বলেন, এ বিষয়ে চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও কাস্টমস এ্যাক্ট-এর আওতায় বিভাগীয় মামলা দায়েরের কার্যক্রমের প্রস্ততি চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ