শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

ছাতক দু’পক্ষের সংঘর্ষে নিহত ১,গুরুতর আহত ১০

স্টাফ রিপোর্টার / ২০০ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

63

সেলিম মাহবুব,ছাতকঃ

সুনামগঞ্জ জেলার ছাতকে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুর্ব দারোগাখালী -ঢালারপার গ্রামে এ ঘটনাটি ঘটেছে। পারিবারিক সমস্যা নিয়ে পুর্ব দারোগাখালী-ঢালারপার গ্রামের আক্কাস আলীর পুত্র আল আমিন ও কোম্পানীগঞ্জ থানার বাহাদুরপুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র আব্দুর রহমান পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আল আমিন, রুহুল আমিন, ফাতেমা বেগম, আব্দুর রহমান, মুহিবুন নেছা সহ ১০/১২ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোররাতে (২৮ আগষ্ট) আল আমিন (২৬) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। তিনি পুর্ব দারোগাখালী ঢালারপার গ্রামের আক্কাস আলীর পুত্র।

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় নরসিংপুর ইউনিয়নের হাবিব নগর গ্রামের হোসেন আলীর পুত্র আব্দুল আলী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে থানায় মামলা (নং-২৪) দায়ের করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ