শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

জগন্নাথপুরে মিশুক চালক “শায়েক” এর উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ২৪৮ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

94

জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সাংগিয়ারগাঁও গ্রাম নিবাসী ব্যাটারী চালিত মিশুক গাড়ী চালক শায়েক মিয়ার(১৮) উপর অতর্কিত হামলার প্রতিবাদে ও হামলাকারী জাকওয়ান মিয়া (২০) ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে ১নং কলকলিয়া ইউনিয়ন অটোরিক্সা ও মিশুক সমিতির আয়োজনে ২৭ শে আগষ্ট রোজ বুধবার বিকাল ৪ ঘটিকার সময় স্থানীয় কলকলিয়া বাজারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন, তরুণ সমাজ সেবক খোকন তালুকদার, ফারুক আহমেদ, ছুরুক মিয়া, কলকলিয়া ইউনিয়ন অটোরিক্সা ও মিশুক সমিতির ম্যানেজার জাহির আলী, মিশুক চালক আব্দুল কাদির ও এলাল হোসেন প্রমূখ।

পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাগলা-জগন্নাথপুর -আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর কলকলিয়া পয়েন্টে গিয়ে শেষ হয়।

এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শতাধিক অটোরিকশা ও মিশুক চালক সহ দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিগত ২৪ শে আগষ্ট রোজ রবিবার দিবাগত রাত প্রায় ৮ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সাংগিয়ারগাঁও গ্রাম নিবাসী মহন আলীর ছেলে মিশুক চালক শায়েক মিয়া(২৮) ও তার চাচাতো ভাই সাদিক মিয়া (২৮) কলকলিয়া বাজার থেকে কলকলিয়া-তেলিকোনা (চন্ডিঢহর) সড়ক দিয়ে অটোরিকশা চালিয়ে স্থানীয় সাংগিয়ারগাঁও, ঘিপুড়া, বলবল ও কলকলিয়া জামে মসজিদ’র পূর্ব পাশে পৌছা মাত্রই আগে থেকে ওতপেতে থাকা একই ইউনিয়ন এর খাশিলা গ্রামের এলাইছ মিয়ার ছেলে জাকওয়ান মিয়া ও তার লোকজন দেশীয় ধারালো অস্ত্র -শস্ত্রে সজ্জিত হয়ে শায়েক মিয়ার (১৮) গাড়ীর গতিরোধ করে এবং শায়েক মিয়া কিছু বুঝার আগেই দুষ্কৃতকারী জাকওয়ান মিয়া গংরা ধারালো অস্ত্র দিয়ে অটোরিকশা চালক শায়েক মিয়া (২৮) ও সাদিক মিয়া (২৮)কে এলোপাতাড়ি আঘাত ও মারপিটে করে রক্তাক্ত আহত করে। গুরুতর আহত অটোরিকশা চালক শায়েক মিয়া (১৮) সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপর আহত সাধিক মিয়া(২৮) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে ২৪ শে আগষ্ট রাতে শায়েক মিয়ার পিতা মহন আলী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ