শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শেষ হল বিশ্বনাথ সেরাহাফেজ’ প্রতিযোগীতার বাছাই পর্ব

স্টাফ রিপোর্টার / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বিশ্বনাথ প্রতিনিধিঃ

প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় প্রথম বারের মতো অনুষ্ঠিত ‘বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগীর বাছাই পর্ব সোমবার (২৫ আগস্ট) সম্পন্ন হয়েছে।

পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে শুরু হওয়া ৩ দিনের (২৩-২৫ আগস্ট) বাছাই পর্বের তৃতীয় ও শেষ দিন সোমবারে (২৫ আগস্ট) প্রতিযোগীতায় অংশগ্রহন করা ১৫ প্রতিযোগীর মধ্যে আরও ৩ জন প্রতিযোগী ‘ইয়েস কার্ড’ পেয়ে গ্র্যান্ড ফিনালে অংশগ্রহন করার জন্য মনোনীত হয়েছেন। এরপূর্বে প্রথম দু’দিনের বাছাই পর্বে ৩ জন করে ৬ জন প্রতিযোগী গ্র্যান্ড ফিনালের জন্য মনোনীত হন।

উপস্থাপক ফারুক মাহদীর পরিচালনায় অনুষ্ঠিত ‘বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগীর তৃতীয় ও শেষ দিনে (২৫ আগস্ট) ইয়েস কার্ডপ্রাপ্তরা হলেন- হাফেজ মো. হাম্মাদ ছাদি, হাফেজ রায়হান হোসাইন মিজান, হাফেজ শাহ আবু সালেহ।

এছাড়া বাছাই পর্বের প্রথম দিন শনিবার (২৩ আগস্ট) ‘ইয়েস কার্ড’ পান হাফেজ আহমেদ জামী, হাফেজ ছানোয়ার হোসেন, হাফেজ ইমরান খান জামী এবং দ্বিতীয় দিন রোববার (২৪ আগস্ট) ‘ইয়েস কার্ড’ হাফেজ হাবিবুর রহমান, হাফেজ তাহমিদ হোসাইন নাহিয়ান, হাফেজ বজলুর রশিদ মাহদি। আর আগামীতে ওই ৯ প্রতিযোগীর অংশগ্রহনেই অনুষ্ঠিত হবে “গ্র্যান্ড ফিনাল’।

প্রতিযোগীতার বাছাই পর্বের দ্বিতীয় দিনের বাছাই প্রক্রিয়া তদারকি করেন প্রতিযোগীতার পরীক্ষা নিয়ন্ত্রক হাফেজ মাওলানা খায়রুল ইসলাম।

বাছাই শেষে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন প্রতিযোগীতার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিব্বির আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। প্রতিযোগীতার বাছাই পর্বের ওই ৩ দিন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে রেসকিউ লাইফ ফাউন্ডেশন।

উল্লেখ্য, বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন এলাকার ৪৪ জন প্রতিযোগী অংশ গ্রহন করেছেন। আর বাছাই পর্বের তিন দিনে ৩ জন করে ইয়েস কার্ডপ্রাপ্ত ৯ জন প্রতিযোগীকে নিয়ে পরবর্তিতে ‘গ্র্যান্ড ফিনাল’ অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন প্রবাসীর পৃষ্টপোষকতা অনুষ্ঠিত ‘বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতার ১ম স্থান অধিকারী প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন নগদ এক লাখ টাকা, ২য় স্থান অধিকারী প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন নগদ ৫০ হাজার টাকা ও ৩য় স্থান অধিকারী প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন নগদ ২৫ হাজার টাকা।


এই ক্যাটাগরির আরো সংবাদ