শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

80

স্টাফ রিপোর্টার:

সিলেটে এসএ পরিবহনের কাভার্ড ভ্যানে করে ভারতীয় চোরাই পণ্য পাচার কালে রাস্তায় ডাকাতি সংঘটিত হয়েছে। এ ঘটনায় ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান ভারতীয় চোরাই পণ্য। ধৃত ডাকাত সদস্যদেরকে সোমবার (২৫ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- সিলেটের ওসমানীনগর থানার রবিদাস গ্রামের শানুর শাহ (২৯), মাটিহানী গ্রামের রলেক মিয়া (৪০) ও একই গ্রামের দিলশাদ আহমেদ রাজু (৩৪), ভাড়েরার আবদুল মজিদ (২৪), ফতেহপুর গুপ্তপাড়ার সুফিয়ান আহমেদ (২৬) ও এসএমপির মোগলাবাজার থানার সাইদুর রহমান সাদী (২১)।

ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া জানান, সোমবার প্রথম প্রহর রাত সাড়ে ১২টার দিকে এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান ডাকাতি করে মালপত্র লুট করে নিয়ে যায় ডাকাতদল। এ ঘটনায় থানায় মামলা হলে ওই রাতেই লুন্ঠিত মালামালসহ ৬ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল- ১৯ বস্তা ভারতীয় জিরা, ৬৭৫ প্যাকেট ভারতীয় ফুসকা, ৫৮ পিস ভারতীয় শাড়ী, ১২০০ পিস ভারতীয় স্ক্রিন কেয়ার ক্রিম, ১ বস্তা চাল ও ডাকাতি কাজে ব্যবহৃত গাড়ি।

কিন্তু পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে চোরাচালান মামলা হয়নি এবং কাভার্ডভ্যানও জব্দ করা হয়নি। এ ঘটনায় থানা পুলিশের কর্তব্য পালন নিয়ে জনমনে নানাবিধ প্রশ্নের উদ্রেক হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ