শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

এমসি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন গোয়াইনঘাটের আবিদুর

স্টাফ রিপোর্টার / ২০৩ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

সিলেট সংবাদদাতা::

সিলেটের এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল এর নতুন পূর্ণাঙ্গ কমিটিতে ১ম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন গোয়াইনঘাটের আবিদুর রহমান। তিনি গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে ২০২২ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন।

আবিদুর রহমান বিগত জুলাই-আগস্টে অনুষ্ঠিত প্রতিটি আন্দোলন ও সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছেন। এছাড়া তিনি পূর্বে শেখ হাসিনার আমলে একাধিকবার কারাবরণের মধ্য দিয়ে পরীক্ষিত নেতৃত্ব প্রদর্শন করেছেন। এই কারণে এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ১ম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তাকে সাদরে গ্রহণ করা হয়েছে।

নতুন দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটে আবিদুর রহমান মহানগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কে ধন্যবাদ জানিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, সাধারণ শিক্ষার্থীর পাশে থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এবং শিক্ষার্থীদের কল্যাণ ও সংগঠনের শক্তি বৃদ্ধিতে কাজ করবেন।

নতুন কমিটিতে আবিদুর রহমানের অংশগ্রহণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ, উদ্যম ও শক্তিশালী নেতৃত্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য:: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সিলেট মহানগরের অধীনস্থ সরকারি মুরারিচাঁদ কলেজ (এম সি কলেজ) ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত (২০ আগস্ট) মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এ্যাষ এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান স্বাক্ষরিত ১৮১ সদস্যের এ কমিটি প্রকাশ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ