শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

সুনামগঞ্জের ধর্মপাশার ধারাম হাওরে নৌকা ডুবিতে, নিখোঁজ ২ জন

স্টাফ রিপোর্টার / ৩৫২ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

77

সুনামগঞ্জ প্রতিনিধি

কনে দেখতে যাওয়ার পথে সুনামগঞ্জের ধর্মপাশার ধারাম হাওরে ঝড়ো বাতাসের কবলে পরে নৌকা ডুবিতে শিশুসহ ৭জন পনিতে পড়ে গেলে ও ৫জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো দুইজন নিখোঁজ রয়েছেন।

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেষপুর গ্রামে কনে দেখতে যাওয়ার সময় ধারাম হাওরে এই নৌকা ডুবির ঘটনাটি ঘটে।

নৌকা ডুবিতে নিখোঁজ রয়েছেন, বিয়ের ঘটক কেশবপুর গ্রামের মো. সামছুদ্দিন মিয়া (৬০) ও কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে মোছা. নুসরাত (৭)। নিখোঁজ ২ জনকে উদ্ধার করতে স্থানীয়দের সহযোগিতায় হাওরে অভিযান পরিচালনা করছেন ফায়ার সার্ভিস ও পুলিশ।
হাওর থেকে উদ্ধার করা হয়েছে, কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়া (৪৪), আব্দুল হাসিম (৬০), ইসরাত জাহান (১০), রাধানগর গ্রামের শফিকুল ইসলাম (৫০) ও রিপন মিয়া (৪৫) কে।

এ ব্যাপারে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, কান্দাপাড়া গ্রাম থেকে একটি ছোট নৌকায় করে বিয়ের ঘটক ও দুই শিশুসহ ৭ জন মহেষপুর গ্রামে কনে দেখতে যাচ্ছিলেন। পথে ঝড়ের কবলে পরে ধারাম হাওরে নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা হাওর থেকে ৫ জনকে উদ্ধার করেছেন। ঘটক ও এক শিশুসহ ২ জন নিখোঁজ আছেন, তাদেরকে উদ্ধার করতে হাওরে অভিযান পরিচালনা করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ