শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রাণ হারালেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন।

স্টাফ রিপোর্টার / ২০৫ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

61

স্টাফ রিপোর্টার:

বিকেলে ফেসবুক লাইভ করেছিলেন।
সেটিই যেন কাল হয়ে দাঁড়াল তার জন্য।
রাত নামতেই সেই সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সাংবাদিকের নাম আসাদুজ্জামান তুহিন (৩৮)। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ–এর গাজীপুর প্রতিনিধি ছিলেন এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা। পরিবার নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন তুহিন। ঠিক সে সময়ই কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ এসে তাকে ঘিরে ধরে।
আত্মরক্ষার্থে তুহিন দৌঁড়ে পাশেই মসজিদ মার্কেটের দোতালায় তার অফিসের নিচে চায়ের দোকানে আশ্রয় নেয়। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। একপর্যায়ে প্রকাশ্যে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা যায়, ঘটনার কয়েক ঘণ্টা আগে বিকেলে তুহিন চান্দনা চৌরাস্তার ফুটপাত ও দোকানপাট থেকে অব্যাহত চাঁদাবাজির বিরুদ্ধে সরাসরি ফেসবুক লাইভে এসে কথা বলেন। এরপর সন্ধ্যার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে লিখেন— ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা।’
ঘটনার বিষয়ে বাসন থানার ওসি শাহীন খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম জানান, প্রকাশ্যে এই ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে এবং হত্যাকারী যারাই হোন তাদেরকে আইনের আওতায় আনা হবে।
সাংবাদিক হত্যার ঘটনায় গাজীপুরের গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন সহকর্মীরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ