শিরোনাম
সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’ 
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

ছাতকের মরাগাং মরানদীতে বালু উত্তোলন বন্ধ ও বালু খেকোদের হাত থেকে রক্ষার দাবীতে ইসলাম বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৩৭৮ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

80

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাদা চানপুর ও পান্ডব এলাকাবাসীর উদ্যোগে মরাগাং মরানদী থেকে ইজারা বহির্ভূত ভাবে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে বালু খেকোদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সোচ্চার হয়েছেন এলাকাবাসী। সোমবার বিকেলে ইসলাম বাজার ব্রীজে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য নেছার আলী’র সভাপতিত্বে ও স্হানীয় রিপন আহমদ রুপন’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, ফকির টিলা – সোনালী চেলা সিএনজি স্টেশনের সাবেক সভাপতি তেরা মিয়া, সদস্য শামীম মিয়া, স্হানীয় আবুল হোসেন, আমিনুর রহমান, ছাতক সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আয়েছ আহমদ, আম্বিয়া বেগম, নূর জহান বেগমসহ স্হানীয় মুরুব্বি, ছাত্র ও যুবক উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাঁদা চাঁনপুর, পান্ডব বীরেন্দ্র নগর, গিলাছড়া, নরশিংপুর নদীর পার বালু উত্তোলনের দায়ে বালু খেকোদের হাত থেকে এইসব গ্রাম কে রক্ষার জন্য তারা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা ও বাংলাদেশ সেনাবাহিনী ছাতক ক্যাম্পকে অবগত করেন বক্তারা। এছাড়া বিভাগীয় কমিশনার, ডিআইজি অব পুলিশ সিলেট রেঞ্জ। সুনামগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং এসপি সার্কেল সহ উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ মহোদয় কে অবগত করে বলেন তাদের গ্রাম গুলো কে বালু খেকোদের হাত থেকে রক্ষা করতে ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন এবং তাদের বক্তব্য উপস্থাপন করেন। এসময় ৬ টি গ্রামের মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন। এসময় ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দকে তারা অভিনন্দন জানান মানববন্ধনে আশার জন্য।


এই ক্যাটাগরির আরো সংবাদ