শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

মৌলভীবাজারের রাজনগরে যৌথ বাহিনীর অভিযানে – এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৪৭০ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

জুড়ি (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগরে যৌথ বাহিনীর অভিযানে এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসমূহ রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, গত (২৯ জুলাই) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের প্রেমনগর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালীন দেশীয় অস্ত্রসহ একটি এয়ারগান প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করা হয়। উক্ত সংঘর্ষ তীব্র হলে মৌলভীবাজার সেনা ক্যাম্প থেকে মেজর জি.এম.হাসান শাহরিয়ার জিন্নাহ এর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ১২ জন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। যৌথ বাহিনীর তল্লাশিতে সংঘর্ষে ব্যবহৃত ১টি এয়ারগান, ২টি দা, ৬টি বর্শা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। মৌলভীবাজার সেনা ক্যাম্প কর্তৃক অবৈধ অস্ত্র ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে বলে নিশ্চিত করেছে যৌত্র বাহিনী।


এই ক্যাটাগরির আরো সংবাদ