শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার যেন সুবিচার পায়, সেজন্য আমাদের সোচ্চার হতে হবে : তথ্য ও সম্প্রচার সচিব

স্টাফ রিপোর্টার / ১৯৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

77

সেলিম মাহবুব,বিশেষ প্রতিনিধিঃ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার যেন সুবিচার পায়, যে বিষয়ে আমাদের সোচ্চার হতে হবে।
মঙ্গলবার (২৯শে জুলাই) বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। তথ্য অধিদফতর এই অনুষ্ঠানের আয়োজন করে।
জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সচিব বলেন, গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার এবং আহতদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে তথ্য সার্ভিসের কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
গুজব ও অপতথ্যের ব্যাপকতা প্রসঙ্গে তিনি বলেন, গুজব ও অপতথ্য প্রতিরোধ করা বর্তমান সময়ের বড়ো চ্যালেঞ্জ। তিনি গুজব ও অপতথ্য প্রতিরোধে তথ্য সার্ভিসের কর্মকর্তাদের আরও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীরের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মদ। আলোচনাসভার শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনাসভা ও দোয়া মাহফিলে তথ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ