শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সুনামগঞ্জের জামালগঞ্জের ভাটি লালপুর গ্রামবাসীর উপর পুলিশ সদস্য কর্তৃক উদ্দেশ্যমূলক হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার / ৩০০ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

64

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভাটি লালপুর গ্রামবাসীর উপর কতিপয় পুলিশ সদস্য কর্তৃক উদ্দেশ্যমূলক হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভোক্তভোগীরা।
আজ সোমবার দুপুরে সর্বস্থরের এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য রাখেন গ্রামের প্রবীণ মুরুব্বি আব্বাস আলী, জয়নাল হাজারী, আব্দুল হাসেম, রহিমা খাতুনসহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করতে জামালগঞ্জ থানার কিছু পুলিশ সদস্য ভাটি লালপুর গ্রামে আসে। তবে তার অনেক আগেই গ্রেফতারের ভয়ে আসামী অন্যত্রে পালিয়ে যায়। পরবর্তীতে আসামীকে ধরতে না পেরে পুলিশ সদস্যরা গ্রামের নীরিহ মানুষকে হয়রানি করতে শুরু করে। নিরপরাধ দু’জনকে গ্রেফতার করে নিয়ে যায়। আমরা পুরো গ্রামের নারী-পুরুষ এখন পুলিশের গ্রেফতার আতঙ্কে আছি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা চাই নিরপরাধ কেউ যাতে বিনা কারনে হয়রানির শিকার না হয়। সেই সাথে কতিপয় পুলিশ সদস্যদের হয়রানির হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ