শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা শাখার টিম গঠন

স্টাফ রিপোর্টার / ৫৫৩ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

74

সুনামগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার টিম গঠন করা হয়েছে। ২৫ জুলাই রোজ (শুক্রবার) সন্ধ্যায় সুনামগঞ্জ সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা বাড়ি মন্দির প্রাঙ্গণে এক ধর্ম চক্রের আয়োজন করা হয়।

সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ি কমিটির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন এর সভাপতিত্বে ও জেলা টিমের সিনিয়র সদস্য অরুণ বৈদ্য অপু’র সঞ্চলনায় ধর্ম চক্র সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন কেন্দ্রীয় টিমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৌরভ দেব ।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় টিমের দপ্তর সম্পাদক মানিক হালদার। এছাড়া ও উপস্হিত ছিলেন সিলেট জেলা টিমের সদস্য সাগর সরকার, নীল দাস, বিষ্ণু রবিদাস রকি, সঞ্জু দাস, সৈলেন বিশ্বাস, সুনামগঞ্জ জেলা টিমের সিনিয়র সদস্য সৌরভ ঘোষ, অমি দাস গুপ্ত, সুব্রত বর্মন, আকাশ দাস, শ্রীবাস তালুকদার, সাগর দাস, শিপু দাস, লিকছন বর্মন, অনুকুল বর্মন, মৌসুমি রানী বিশ্বাস, বিশ্বকা রানী, সমর তালুকদার, যুগল বর্মন, রনি দাস, সেবক দাস প্রমুখ।

কেন্দ্রীয় টিমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৌরভ দেব বলেন প্রতিটি জেলা ও মহানগরে একটি করে কমিটি গঠন করা হয় এবং যার নেতৃত্বে থাকবেন একজন টিম লিডার। আগ্রহী ব্যক্তিদের স্বেচ্ছাসেবক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং তাদের কাজের ভিত্তিতে বিভিন্ন পদে পদায়ন করা হবে। ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম যেমন, শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ ইত্যাদি বিভাগের জন্য আলাদা আলাদা স্বেচ্ছাসেবক দল থাকে। স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়।

কেন্দ্রীয় টিমের দপ্তর সম্পাদক মানিক হালদার সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন ধর্মচক্র আয়োজন এর সুযোগ দেওয়ার জন্য এবং বলেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিটি টিমে কিছু সক্রিয় স্বেচ্ছাসেবক এবং টিম লিডার থাকেন। এছাড়াও, ফাউন্ডেশনটি বিভিন্ন সামাজিক কার্যক্রম, যেমন: অনাথ শিশুদের সহায়তা প্রদান, অসহায় এবং দরিদ্র মানুষের সাহায্য করা, শিক্ষার প্রসারে কাজ করা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রচার করা, দরিদ্রদের খাদ্য সরবরাহ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম পরিচালনা করে থাকে। তারেই ধারাবাহিকতায় আজকে আমরা সুনামগঞ্জ ‘দুর্জয় দত্ত পুরকায়স্থ’ কে টিম লিডার এবং সহকারী টিম লিডার উজ্জ্বল চন্দ,টুটুল দাস টিটু ও লাকী রানী চন্দকে দিয়ে ৪ সদস্যবিশিষ্ট জেলা টিম গঠন করেছি। ##


এই ক্যাটাগরির আরো সংবাদ