শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম অফিসার অব দ্য মান্থ” নির্বাচিত হয়েছেন

স্টাফ রিপোর্টার / ১৬৩ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

9

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি:

পর্যটন সমৃদ্ধ হাওর বেষ্টিত তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম “অফিসার অব দ্য মান্থ (২০২৫)” নির্বাচিত হয়েছেন। প্রশাসনিক দক্ষতা, জনসচেতনতামূলক কার্যক্রম এবং হাওরাঞ্চলের পরিবেশ-সম্পদ রক্ষায় বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

বুধবার (২৩ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মহোদয় গণের কর্মপরিধি বিচার বিশ্লেষণের মাধ্যমে,তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবুল হাসেমকে অফিসার অব দ্য মাস্থ নির্বাচিত করেন জেলা প্রশাসক।
ইউএনও’র এই কৃতিত্ব অর্জনের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া নিজে স্কার্ফ ও সম্মাননা স্মারক প্রদান করেন।

ইউএনও আবুল হাসেম তাহিরপুর উপজেলায় দায়িত্ব নেওয়ার পর থেকেই পর্যটন ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও অবৈধ খনিজ উত্তোলন রোধে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন। তিনি উপজেলার সকল শ্রেনী পেসার মানুষকে সাথে নিয়ে তাহিরপুরকে এগিয়ে নিতে সফলতার সহিত কাজ করছেন। তার এই স্বীকৃতি তাহিরপুরবাসীর জন্যও একটি গর্বের বিষয় বলে মনে করছেন এলাকার সকল শ্রেনী পেসার মানুষ।


এই ক্যাটাগরির আরো সংবাদ