শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

জৈন্তাপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে হাইওয়ে পুলিশের কনস্টেবল গুরুতর আহত

স্টাফ রিপোর্টার / ৩৭১ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেট-তামাবিল মহাসড়কে জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট ব্রিজের উত্তরপাড় এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন হাইওয়ে পুলিশের একজন কনস্টেবল।

জানা যায়, তামাবিল হাইওয়ে থানার গাড়ি চালক কনস্টেবল তোফায়েল আহমদ শুক্রবার রাত নয়টার দিকে জৈন্তাপুর বাজারসংলগ্ন নিজ ভাড়া বাসা থেকে রাত্রিকালীন ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে তামাবিল থানার দিকে রওনা হন। পথিমধ্যে উল্লিখিত এলাকায় পৌঁছালে ঢাকা মেট্রো ন ১৫-৪৮৪২ নম্বরের একটি দ্রুতগামী ডিআই পিকআপ সড়কের বিপরীত দিক থেকে এসে তার মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

সাক্ষী সূত্রে জানা যায়, পিকআপটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে প্রায় বিশ ফুট দূরে ছিটকে ফেলে দেয়। এতে কনস্টেবল তোফায়েল আহমদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার পরপরই তামাবিল হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি থানা হেফাজতে নেয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও তা দ্রুত স্বাভাবিক করে তোলা হয়।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত কনস্টেবল তোফায়েল আহমদকে দ্রুত সিলেট হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পাশাপাশি দুর্ঘটনার শিকার মোটরসাইকেল ও পিকআপটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ