শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

ছাতকে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা, এক পক্ষ মসজিদে অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার / ১৯৫ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

69

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। মসজিদ সহ বিভিন্ন বিষয়াদি নিয়েবেশ কিছু দিন যাবৎ দু’পক্ষের মধ্যে টান-টান উত্তেজনা দেখা দেওয়ায় এলাকার সালিশকারীগণ বিষয়টি অতি দ্রুত হস্তক্ষেপ করে বিচারের আওতায় নিয়ে আসেন। আগামী সোমবার দু’পক্ষের মধ্যে সালিসি বৈঠক বসার সিদ্ধান্ত নেওয়া হয়। গত বৃহস্পতিবার একটি পক্ষ তা অমান্য করে সালিসি বৈঠক বাতিল করে দেয়।

এ নিয়ে ঘটনাটি ঘটে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কালীপুর (চত্রিশ) গ্রামে। গ্রামের বর্তমান মেম্বার আজিজুর রহমান শান্ত, পিতা নুর উদ্দিন, সুলতান মিয়া, পিতা মৃতঃ তবারক আলী ও শেখ ফরহাদ গাজী মিল্টন, পিতা শেখ আলীজান গংদের সাথে গ্রামের আব্দুল আজাদ পিতামৃতঃ আব্দুল হাসিম, প্রবাসী কালা মিয়া গংদের মধ্যে মসজিদ ও বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিরোধ চলচিল, আজ শুক্রবার জুম্মার নামাজ আদায় করার জন্য আব্দুল আজাদ গংরা মসজিদে যান। অপর পক্ষ নামাজে অংশ নেননি। নামাজ সমাপ্ত হওয়ার পর আব্দুল আজাদ গংরা অনুভব করেন, তাদেরকে আক্রমন করার জন্য অপর পক্ষ দেশীয় অস্রাদি নিয়ে বসে আছে মসজিদের চতুরপার্শ্বে। প্রানভয়ে তারা মসজিদে অবস্থান করেন। মসজিদ হতে তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন, প্রশাসনের লোকজন উপস্থিত হয়ে মসজিদ হতে আব্দুল আজাদ গংদের উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন। দু’পক্ষের লোকজনকে মসজিদ এলাকা থেকে সরিয়ে দেয়। দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজমান রয়েছে।

শেখ ফরহাদ গাজী মিল্টন বলেন, আমরা গ্রামের পঞ্চায়েত পক্ষ। অপর পক্ষের সাথে নানা বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে পঞ্চায়েত পক্ষের। আব্দুল আজাদ গংদের সাথে আলাপে জানা গেছে, তারা জানিয়েছেন আজিজুর রহমান শান্ত পক্ষ একটি সংঘবদ্ধ চক্র। তাদের দ্বারা আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের নজরদারি জরুরি আবশ্যক।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে মসজিদের আয়- ব্যয়ের হিসেব নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধ চলমান। এ নিয়ে সালিশ বৈঠকও চলছে। আগামী সোমবার সালিশের একটি তারিখ ধার্য্য। পরে পুলিশ তাদেরকে মসজিদ থেকে উদ্ধার করেছে। এ নিয়ে বর্তমানে গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ভট পরিস্থিতি স্বাভাবিক করেছে। মসজিদের হিসাব নিয়ে গ্রামে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ